বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি- টোয়েন্টি

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:২২ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ম্যাচ শুরুর সময় নির্ধারিত সময় যখন, তৃমুল বৃষ্টি চলছে তখন। এর মধ্যেও মাঠে ঢুকলেন বেশ কজন দর্শক। গ্যালারির নানা প্রান্তেই দেখা গেল কিছু দর্শক। কারও মাথায় ছাতা, কেউ বৃষ্টিতে ভিজেই অপেক্ষায়, কখন শুরু হবে খেলা। তাদেরকে প্রবল আশাবাদীই বলতে হবে। প্রকৃতির যে অবস্থা, খেলার শুরুর বাস্তব সম্ভাবনাই ছিল না!

অভাবনীয় কিছু শেষ পর্যন্ত হয়নি। ওই দর্শকদের ফিরে যেতে হয়েছে হতাশ মনেই। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ।

আরও পড়ুন: হৃদয়ের ফিফটিতে দুর্দান্ত জয়, সিরিজে এগিয়ে বাংলাদেশ

চট্টগ্রামের আকাশ গোমড়া ছিল সকাল থেকেই। আকাশের কান্না শুরু হয় ১১টার পরপর। সেই যে শুরু হলো, আর থামাথামি নেই। দুই দল অবশ্য মাঠে এসেছিল সময়মতোই। কিন্তু ড্রেসিং রুমের বাইরে বের হওয়ার সুযোগ হয়নি তাদের।

ন্যূনতম ৫ ওভারের ম্যাচ শুরুর নির্ধারিত শেষ সময় ছিল বিকেল ৫টা ১৬। তবে বৃষ্টির অবস্থা দেখে এক ঘন্টা আগেই শেষের ঘোষণা চলে আসে।

আরও পড়ুন: হংকংকে হারিয়ে প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকি দল

এই মাচের টিকিট করা দর্শকেরা বিসিবির নীতি অনুযায়ী টাকা ফেরত পাবেন।

সিরিজের ফয়সালা হবে এখন মিরপুরেই। শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচ শনিবার। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ।