দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:১৭ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সড়ক দুর্ঘটনার মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। দুর্ঘটনার পর গন্তব্যে না গিয়ে ঢাকায় ফিরে আসেন অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার বিষয়টি জানান তানজিন তিশা। সেখানে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

আরও পড়ুন: বাগেরহাট থিয়েটারের ৪৯ বছরে পদার্পণ

অভিনেত্রীর এমন পোস্ট প্রকাশের পর তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই তাঁর শারীরিক অবস্থার বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেন।

তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিশা। জানা গেছে, এ ঘটনায় বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তিনি। পরে মানিকগঞ্জে যাওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন।

আরও পড়ুন: নাটকের শুটিংয়ে দুর্ঘটনার শিকার প্রিয়ন্তী উর্বী

নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পাওয়া তানজিন তিশা দীর্ঘদিন ধরে ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যক্তিগত নানা মুহূর্তও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে।