মাঝপথে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় নিরাপদে অবতরণ
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসার সময় এক চাকা (বাম পাশের ল্যান্ডিং গিয়ার) খুলে পরে গেলেও বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে। যাত্রীরা সবাই নিরাপদে ফ্লাইট থেকে নেমেছেন। ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লাহ।
শুক্রবার (১৬ মে) দুপুর আড়াইটার পর বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: ভোটের দিন ১২ ফেব্রুয়ারি স্বাভাবিক চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর বলেন, পাইলট প্রথম চেষ্টাতেই দুপুর ২টা ২২ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়েছেন। যাত্রীরা সবাই নিরাপদ ও অক্ষত আছেন। সবাইকে প্লেন থেকে নামানো হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানায়, আজ দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট বিজি-৪৩৬, যাতে ৭১ জন যাত্রী ছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে বাম পাশের ল্যান্ডিং গিয়ার চাকার সমস্যার পরিলক্ষিত হলে বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হয়। তাৎক্ষণিক বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে ফ্লাইটটি দুপুর ২টা ২২ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে। যাত্রী এবং ক্র সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।
আরও পড়ুন: নির্বাচন ও গণভোটে যান চলাচলে বিধি-নিষেধ, প্রজ্ঞাপন জারি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।





