কারওয়ান বাজারে হঠাৎ থেমে গেল মেট্রোরেল চলাচল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৩৫ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটে এ ঘটনার খবর পায় এমআরটি পুলিশের কন্ট্রোল রুম। বিষয়টি নিশ্চিত করেছেন কন্ট্রোল রুমের ওয়্যারলেস অপারেটর রাতুল।

তিনি জানান, কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে একটি গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়। এতে নিরাপত্তাজনিত কারণে ওই অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: ঢাকার অটোরিকশা-ই-বাইকে নতুন নিয়ম

এমআরটি পুলিশ জানায়, উচ্চ ভোল্টেজ লাইনে আটকে থাকা বেলুন অপসারণে কিছুটা সময় লাগছে। কাজ সম্পন্ন হলেই পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হবে।

ঘটনার কারণে সাময়িকভাবে যাত্রীদের ভোগান্তি তৈরি হলেও দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল