রাজধানীতে বজ্রপাতসহ তুমুল বৃষ্টি

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪৪ পূর্বাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে তুমুল বৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টা থেকে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার পর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। কিছু সময় পরপর বজ্রপাত হয়। এরপর সকাল সোয়া ৭টা থেকে শুরু হয় তুমুল বৃষ্টি।

আরও পড়ুন: ১১ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, আজ রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আরও পড়ুন: চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।