সাড়ে ২২ কেজির কাতল মাছটির দাম ৩০ হাজার!

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৩ | আপডেট: ২:২৫ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৩
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

পদ্মা নদী থেকে এক জেলে বিশালাকৃতির একটি কাতল মাছ ধরেছে। সোমবার সকাল ১০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে এক জেলের জালে সাড়ে ২২ কেজি ওজনের এক বিশাল আকৃতির কাতল মাছ ধরা পড়ে।

জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাত্তার মেম্বারের জেলে গোবিন্দ হালদারের জালে এ মাছটি আটকা পড়ে। পরে ৩০ হাজার ৩৭৫ টাকায় বিক্রি করা হয়। 

আরও পড়ুন: পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

জেলে গোবিন্দ হালদার বলেন, মাছটি পেয়ে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে এক হাজার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করি। 

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, কাতল মাছটি কিছু টাকা লাভ রেখে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।

আরও পড়ুন: নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস