টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

Any Akter
টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৪ | আপডেট: ১:০৬ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে চারজন এবং আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুরের মালাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ  বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ভেলকা শাহিন