সুনামগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

Sanchoy Biswas
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:০৭ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্থানীয় ট্রাফিক পয়েন্ট ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন এর উপদেষ্টা নুরুল হাসান আতাহার'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, এইচএমপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ পল্লী বিদুৎ সমিতির সভাপতি আবুল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলোর প্রতিনিধি এডভোকেট খলিকুর রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, সুজন'র সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি মাহবুবা আক্তার জেবা সহ আরো অনেকে।

আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় বিএনপি নেতার বাড়িতে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ ওসমান গনি

এসময় বক্তারা বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে ফিটনেস বিহীন গাড়ি চলছে। লক্কর ঝক্কর বাস চলছে। ড্রাইভারদের বেপরোয়া গতি সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া হেলপার রা গাড়ি চালাচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফিটনেস বিহীন যানবাহন বন্ধ করা হচ্ছে না। যার কারণে দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনার কারণ চিহ্নিত না করায় দুর্ঘটনা বাড়ছে। মানুষ রাস্তায় মারা যাচ্ছে। 

এসময় বক্তারা ফিটনেস বিহীন গাড়ি দ্রুত বন্ধের দাবি জানান।

আরও পড়ুন: জ্বালানি সংকটে বন্ধের মুখে পেট্রোল পাম্প