গোবিন্দগঞ্জে গাঁজা ও ওয়াকিটকি সেট উদ্ধার, আটক ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৪ কেজি গাঁজা ও একটি ওয়াকিটকি সেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্র জানায়, ১৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে পৌরশহরের থানমোড় চারমাথায় ঢাকাগামী আতাউল্যাহ পরিবহনে তল্লাশি চালায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল। এস.আই. আসাদুজ্জামানের নেতৃত্বে এসময় ১৪ কেজি গাঁজা ও একটি ওয়াকিটকি সেট উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়।
আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই
আটককৃতরা হলেন— সুমন রহমান (৪২), কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউপির খাওনার দরগা গ্রামের মৃত জামুউদ্দীনের ছেলে, এবং সুজন প্রামাণিক (৪০), একই উপজেলার গুনাইগাছ ইউপির সন্তোষ অভিরামপুর গ্রামের বকতার প্রামাণিকের ছেলে।
সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোট ১৪ কেজি গাঁজা ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে। এসময় মাদক বহনে ব্যবহৃত ব্যাগও জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”





