সিলেটে আজ ১২ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:৪৩ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট শহরের বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার (২৫ নভেম্বর) টানা ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ট্রান্সফরমার সংস্কার, রক্ষণাবেক্ষণ এবং গাছের ডালপালা কাটার কাজের জন্য সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ বন্ধ থাকবে।

সোমবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট পিডিবি বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাজ চলাকালীন সময়ে ১১ কেভি উপশহর ফিডারের আওতাভুক্ত তেরোরতন পয়েন্ট, সি ব্লক, সি ব্লক মেইন রোড, ডি ব্লক মাছবাজার ও আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান তিনি। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশও করেছেন নির্বাহী প্রকৌশলী আবদুর রাজ্জাক।

আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ