পুলিশ ও সাংবাদিক মিলে শহরকে অপরাধমুক্ত করবে: পুলিশ কমিশনার

Sanchoy Biswas
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:৩৬ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে রাজশাহী শহর শিক্ষা নগরী হিসেবে পরিচিত। গ্রীন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে এই শহরের আইন–শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা জরুরি। জেলা শহরের সকল সাংবাদিক ও পুলিশ মিলেই শহরের সমস্যা সমাধানের চেষ্টা করবে বলে জানিয়েছেন ড. মো. জিল্লুর রহমান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের আয়োজনে রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত আরএমপি কমিশনারের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আরএমপির উচ্চপদস্থ কর্মকর্তা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কমিশনার। তিনি বলেন, আরএমপির দপ্তর এবং শহর সাংবাদিকদেরও। অস্থায়ী দায়িত্ব নিয়ে শহরের মানুষের সেবা করতে তিনি বদ্ধপরিকর। শহরের আইন–শৃঙ্খলা উন্নয়ন, যানজট নিরসন, বিকল্প পরিবহন নিয়ন্ত্রণ, শহরের ফুটপাত দখলমুক্ত করা—এসবসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি কাজ করবেন। সদ্য যোগদান করার কারণে তিনি এখনো শহরের অনেক বিষয়ে অবগত নন। তবে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে আগামীতেও চলার প্রতিশ্রুতি দেন তিনি। সর্বোপরি সাংবাদিক ও পুলিশ বন্ধুত্বপূর্ণ আচরণ উন্নত করে একসাথে কাজ করবে বলেও মন্তব্য করেন কমিশনার।