গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিজয়ী বিএনপির মোহাম্মাদ শামীম কায়সার (লিংকন)
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মাদ শামীম কায়সার (লিংকন) বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৪১ হাজার ৭১২ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ডাঃ আব্দুর রহিম সরকারকে পরাজিত করেছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ আব্দুর রহিম সরকার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ২০০ ভোট। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ৪৭ বছরের দেয়াল ভেঙ্গে শ্রীপুরের সন্তানের সংসদযাত্রা
ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির কাজী মোঃ মশিউর রহমান লাঙ্গল প্রতীকে ২ হাজার ৩০ ভোট, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মোঃ আতোয়ারুল ইসলাম কোদাল প্রতীকে ৩৬৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রউফ আকন্দ মোটরসাইকেল প্রতীকে ১ হাজার ৫৪০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন হাতপাখা প্রতীকে ১ হাজার ৩৫৭ ভোট পেয়েছেন।
সারা দেশের ন্যায় গতকাল ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। দু-একটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে এ আসনের ১৪২টি কেন্দ্রে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ আসনে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১৪২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৬২৮ জন, নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭৪৬ জন ও তৃতীয় লিঙ্গের ১০ জন। বাতিল ভোট ৭ হাজার ৯১টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৬২.৯৪%।
আরও পড়ুন: ফুলের দোকানে উপচে পড়া ভিড়, বিনোদন কেন্দ্রের নয়া লুক





