নেত্রকোনা সাফ জয়ী সেঁজুতির সংবর্ধনা ও অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী

Sadek Ali
হৃদয় রায় সজীব,নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:১৯ পূর্বাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

থাইল্যান্ডে অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের গর্বিত সদস্য ও গোলরক্ষক সেঁজুতি ইসলাম স্মৃতিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণে অংশগ্রহণকারী অনূর্ধ্ব-১৪ বছর বয়সী ৩৫ জন নবীন অ্যাথলিটের মাঝে সনদ ও সম্মাননাপত্র বিতরণ করা হয়।

বুধবার সন্ধ্যায় দিকে নেত্রকোনা জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা ও ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: বগুড়ায় জাতীয়তাবাদী অটোচালক দলের বিনিময় সভা

জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সাইফুর রহমান।

এছাড়াও বক্তব্য দেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী, জেলা সংস্থার সদস্য মো. আবুল কাশেম, মো. প্রীতম মিয়া সোহাগ ও সাংবাদিক কে. এম. সাখাওয়াত হোসেন এবং প্রশিক্ষক মো. মোখলেছুর রহমান।

আরও পড়ুন: জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, মোটরসাইকেল দুর্ঘটনাই শীর্ষে

অনুষ্ঠানে সাফজয়ী গোলরক্ষক ও নেত্রকোনা জেলার কৃতী সন্তান সেঁজুতি ইসলাম স্মৃতিকে ফুলেল শুভেচ্ছা ও বিশেষ সংবর্ধনা জানানো হয়। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান তার বক্তব্যে সেঁজুতির অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেন।