বাউফলে নারী'সহ ৪ মাদক কারবারি আটক; গাঁজা-ইয়াবা উদ্ধার

Any Akter
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২:০১ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৩৬ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে এক নারী মাদক কারবারিসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা ও ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে বাউফল থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, কাশিপুর গ্রামের জামাল মীরের স্ত্রী খাদিজা বেগম (৪০), একই গ্রামের মোজাম্মেল মীরের ছেলে খায়রুল ইসলাম মীর (২০), কমলাপুর গ্রামের আজহার কাজীর ছেলে সবুজ কাজী (৩০) এবং নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের সোবহান আকনের ছেলে সুমন আকন (৩২)।

আরও পড়ুন: ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

থানা সূত্র জানায়, খাদিজা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত রয়েছেন। একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে তিনি বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন: রাজশাহীতে ৪৩৮ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, লক্ষ্য ৫৪ হাজারের বেশি শিশু