চলনবিলে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন
ছবিঃ সংগৃহীত
নাটোরের সিংড়া চলনবিল এলাকায় বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে চলনবিল এলাকায় ধান কাটা উৎসব উদ্বোধন করেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান।
আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার খলিলুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহাদাত হোসেনসহ আরও অনেকে।





