খুনের শহর বগুড়ায় আবারও খুন

Sanchoy Biswas
নব চন্দ্র (সূর্য্য), বগুড়া
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে রকি মাহমুদ (২৪) কে খুন করা হয়েছে। উক্ত ঘটনাটি ঘটে বনানী এলাকার গাক চক্ষু হাসপাতালের সম্মুখে।

ঘটনা সূত্র জানা যায় যে, গতকাল (২৩ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় গাক চক্ষু হাসপাতালের সামনে একাধিক মামলার আসামি নিহত রকি মাহমুদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। নিহত রকি মাহমুদ অত্র এলাকায় ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সে নানা সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। পূর্ব থেকেই উক্ত নিহত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও ছুরিকাঘাতের মতো একাধিক মামলার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কিছুদিন পূর্বেও তিনি জামিনে জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন। সেই সাথে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মর্মে পুলিশ সূত্রে জানা যায়।

আরও পড়ুন: বরিশালের একটি বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

এছাড়াও অত্র এলাকার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় হাসপাতালের সামনে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রকিকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে শাজাহানপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সেই সাথে ঘটনাস্থল থেকে ২টি হাতুড়ি ও ২টি দা উদ্ধার করা হয়। এদিকে নিহত রকির পরিবারের দাবি যে, এই হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাস্থলে ডেকে নিয়ে তাকে খুন করা হয়েছে।

এবিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেন এবং জানান যে, উক্ত ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত রকি মাহমুদের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: ময়মনসিংহের নান্দাইলে সরকারি সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী