কুলাউড়ায় ভূমিসেবা মেলার গণশুনানিতে মিললো অর্ধশত সমস্যার সমাধান
মৌলভীবাজারের কুলাউড়ায় ‘ভূমিসেবা মেলা’ উপলক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ গণশুনানিতে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, অভিযোগ ও সেবাপ্রাপ্তির জটিলতা নিয়ে সরাসরি কথা বলেন সাধারণ মানুষ।
গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, সাব-রেজিস্ট্রার তৌসিফ আনোয়ার খান, অ্যাডভোকেট তাজুল ইসলাম, থানার এসআই আল আমিন প্রমুখ।
আরও পড়ুন: রামিছা হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন: দ্রুত ফাঁসির দাবি
সভায় অংশগ্রহণকারীরা নামজারি, খতিয়ান, জমির রেকর্ড সংশোধন, রেজিস্ট্রেশন জটিলতা ও দখল সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধান ও প্রয়োজনীয় প্রতিকারের উপায় সম্পর্কে দিকনির্দেশনা দেন। গণশুনানিতে প্রায় অর্ধশতাধিক ভূমি সংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক প্রতিকার প্রদান করা হয়।





