‘ডোনাল্ড ট্রাম্প' কোরবানি হচ্ছে বাংলাদেশে, টেলিগ্রাফের খবর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ন, ২২ মে ২০২৬ | আপডেট: ৪:২৫ অপরাহ্ন, ২২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাথায় ঢেউখেলানো সোনালি চুলের কারণে নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের খামারের এই মহিষটিকে পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা হবে। আর বাংলাদেশের এই মহিষের খবর প্রকাশিত হয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে। ২১ মে টেলিগ্রাফে খবরটি প্রকাশ করা হয়।

টেলিগ্রাফে প্রকাশিত খবরের শিরোনাম হলো, বাংলাদেশ টু স্যাক্রিফাইস ‘ডোনাল্ড ট্রাম্প’ দ্য এলবিনো বুল (‘এলবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হতে যাচ্ছে বাংলাদেশে’।)

আরও পড়ুন: ৮০ শতাংশ রোগীর ভরসা শরীয়তপুর সদর হাসপাতাল

টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, মহিষটির ওজন ১ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ৬৮০ কেজি) । তারকা এই মহিষকে দেখতে উৎসুক দর্শনার্থীদের ভিড় যে লেগেই আছে সে খবরও জানিয়েছে টেলিগ্রাফ। আর এই মহিষের ছবিও প্রকাশ করেছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

মহিষের মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা বলেন, এটির ‘অসাধারণ চুল’ দেখেই তাঁর ভাই এর নাম রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামানুসারে।

আরও পড়ুন: সাভারে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত দেশ টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান, আটক ৪

জিয়া উদ্দিন জানান, মে মাসজুড়ে ঢাকার কাছে দেখতে মানুষ দলে দলে ছুটে এসেছেন।

আত্মীয়স্বজন, বন্ধুসহ মহিষটি দেখতে আসা এক দর্শনার্থী বলেন, ‘সত্যি মহিষটির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার মিল আছে। আমার ভাগনে এই ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য এক ঘণ্টা নৌকায় ভ্রমণ করে এসেছে।’

তবে আগামী বৃহস্পতিবার মুসলিমরা তাঁদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে। এই ঈদে ‘ডোনাল্ড ট্রাম্পকেও’ কোরবানি করা হবে।

চার বছর বয়সী এ গবাদিপশুকে এক বছর ধরে লালন-পালন করছেন জিয়া উদ্দিন। তিনি বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। তবে এটাই তো ঈদুল আজহার মূল শিক্ষা—ত্যাগ স্বীকার করা।’