উলিপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত

Sanchoy Biswas
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬ | আপডেট: ৫:১২ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত হয়েছে।

রোববার (৭ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে জলবায়ু সচেতনতা র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্ট ফান্ড (সিজেআরএফ) এবং সম্প্রীতি এইড ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় পরিচালিত ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্পের আওতায় নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী) এ কর্মসূচির আয়োজন করে।

আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মহিলা সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি উলিপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উলিপুর মসজিদুল হুদা সংলগ্ন এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন নারী অ্যাসোসিয়েশনের নির্বাহী সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংবাদিক মমিনুল ইসলাম, উলিপুর পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতা, গুনাইগাছ ইউনিয়ন পরিষদের সদস্য স্বপ্না আনসারীসহ বিভিন্ন মহিলা সংগঠনের প্রতিনিধিরা।

আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল নদীভাঙন, খরা, তাপপ্রবাহ, অতিবৃষ্টি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মুখে রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশবান্ধব জীবনযাপন, ব্যাপক বৃক্ষরোপণ এবং জলবায়ু অভিযোজনমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী মহিলা সংগঠনের সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।