জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Sadek Ali
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ৩:১৬ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

'জুলাই শহীদ দিবস-২০২৬' যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে পটুয়াখালীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় জেলা শহরের ঝাউতলা সংলগ্ন 'জুলাই স্মৃতিস্তম্ভে' পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে লালমনিরহাটে পালিত হলো জুলাই শহীদ দিবস

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুয়েল রানা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন: পদ্মায় জেলেদের মাছ ধরার জালে উঠল সদৃশ গ্রেনেড

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।