ফেনীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

Sadek Ali
সুরঞ্জিত নাগ, ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ১:৫২ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৫ -২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ফেনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে ফেনী সদর উপজেলা অডিটোরিয়ামে ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি প্রধান অতিথি থেকে বীজ ও সার বিতরণ করেন।

আরও পড়ুন: জিপিএফের ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ক্যাশিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

ফেনী সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মাসুদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মহিউদ্দিন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী মনসুর আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল,পৌর আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল,সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির,জেলা কৃষক দলের সভাপতি মো. জসিম উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তপন কর,সদর উপজেলা কৃষক দলের আহবায়ক হাফিজুর রহমান প্রমুখ। 

আরও পড়ুন: সিরাজগঞ্জে বিএনপির ৬ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

এসময় ১২শ কৃষকের মাঝে ১৮ লাখ ৮৪ হাজার ৯ শত টাকার উফশী ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।