সাংবাদিক দিপু চন্দ্র গোপের জন্মদিন আজ

Sadek Ali
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ৯:৫৩ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দৈনিক বাংলাবাজার পত্রিকার রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি দিপু চন্দ্র গোপের জন্মদিন আজ। ১৯৯৯ সালের ২৯ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। গোপাল চন্দ্র গোপ ও গীতা রানী গোপের সন্তান দিপু চন্দ্র গোপ বর্তমানে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

শিক্ষাজীবনে দিপু চন্দ্র গোপ ২০১৫ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি ও ২০১৭ সালে মানবিক বিভাগে এইচএসসি সম্পন্ন করেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) পড়াশোনা সম্পন্ন করেন।

আরও পড়ুন: সেলফি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিক্ষাজীবনের পাশাপাশি সংবাদমাধ্যমে কাজের মধ্য দিয়ে সাংবাদিকতায় নিজের অবস্থান তৈরি করেছেন দিপু চন্দ্র গোপ। তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, মুক্ত খবর, আমাদের কণ্ঠ ও আলোকিত প্রতিদিনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রূপগঞ্জের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, জনদুর্ভোগ, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ডসহ স্থানীয় নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়মিত সংবাদমাধ্যমে তুলে ধরছেন তিনি। দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের দক্ষতা আরও বিকশিত করতে কাজ করে যাচ্ছেন এই তরুণ সাংবাদিক।

আরও পড়ুন: পটুয়াখালীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত বৃদ্ধা

জন্মদিনের এই বিশেষ দিনে দৈনিক বাংলাবাজার পত্রিকা পরিবারের পক্ষ থেকে সাংবাদিক দিপু চন্দ্র গোপকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পত্রিকার সম্পাদকীয় ও বার্তা বিভাগের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি এবং সাংবাদিকতা পেশায় আরও সাফল্য কামনা করা হয়েছে।

বাংলাবাজার পত্রিকা পরিবারের প্রত্যাশা, সত্য, ন্যায় ও মানুষের কল্যাণে তার কলম আরও শক্তিশালী হবে। সাংবাদিকতার মাধ্যমে রূপগঞ্জের মানুষের কথা আরও জোরালোভাবে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে জাতীয় পর্যায়েও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

শুভ জন্মদিন, দিপু চন্দ্র গোপ। বাংলাবাজার পত্রিকা পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রইল অফুরন্ত শুভকামনা।