রংপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৮ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন রংপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি রংপুর জেলা পুলিশ কার্যালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন শাখা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রকিউরমেন্ট-সংক্রান্ত কার্যক্রম, ডি-স্টোর, পুলিশ হাসপাতাল, রেশন স্টোর, ডিএসবি, অপরাধ শাখা, হিসাব শাখা, রিজার্ভ অফিস ও অস্ত্রাগারের কার্যক্রম পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন।

আরও পড়ুন: নান্দাইলে শিশুকে বলাৎকার করতে ব্যর্থ হয়ে হত্যার অভিযোগ, কিশোর আটক

জেলা পুলিশ কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

অভ্যর্থনা গ্রহণ শেষে অ্যাডিশনাল ডিআইজি বিভিন্ন শাখার কার্যক্রম, প্রয়োজনীয় নথিপত্র ও রেজিস্টার পর্যালোচনা করেন। এ সময় তিনি জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন: সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

পরিদর্শন শেষে তিনি রংপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ইন্সপেকশন নোটবুকে তার মতামত লিপিবদ্ধ করেন।

এ সময় রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শরিফুল আলম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মো. মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আবু রায়হানসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।