নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে শেরপুরে বিএনপি’র বিক্ষোভ

Shahrier Islam Pallab
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:০৯ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সংরক্ষিত নারী আসনের এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার শিংপাড়াস্থ বাসভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।  সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর সভাপতিত্বে অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চাঁন প্রমূখ। 

আরও পড়ুন: ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই কাজ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই এই সাফল্যকে হিংসা করে ফ্যাসিবাদের দোসর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সদস্যরা দেশে বিভিন্নস্থানে নানাভাবে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে দেশকে অস্থিতিশীল করে তুলছে।  তাই ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড করলে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে শেরপুরের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সহযোগী দলের নেতৃবৃন্দ।

সমাবেশে জেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জলসহ অন্যান্য অঙ্গ সহযোগী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিদেশে আত্মগোপনে থেকে চুনারুঘাট সীমান্তের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন ফয়সল