ভৈরব নদে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার
যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া জুনায়েদের (৫) মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে ভৈরব সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: টঙ্গীতে ১৫হাজার পিস ইয়াবাসহ নারী আটক
নিহত জুনায়েদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১ টার দিকে দক্ষিণ দেয়াপাড়া এলাকায় কামরুলের ছেলে ফাহিম (৭) ও জুনায়েদ একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নেমে জুনায়েদ পানিতে ডুবে যায়।
আরও পড়ুন: পরীক্ষাব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তি
ঘটনার পরপরই স্থানীয়রা তল্লাশি শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। শিশুটিকে উদ্ধারে নামে নওয়াপাড়া ফায়ার সার্ভিস, নওয়াপাড়া নৌপুলিশের সদস্যরা এবং খুলনার একটি ডুবুরি দল।
বৃহস্পতিবার সকালে ভৈরব ব্রিজের পাশে ড্রেজার মেশিনের পাখায় আটকে থাকা অবস্থায় স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে।
নওয়াপাড়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই রনজিত সেন বলেন, গতকাল নিখোঁজ হওয়া শিশুর মরদেহ আজ ভৈরব ব্রিজের পাশে ড্রেজারে আটকে থাকা অবস্থায় উদ্ধার হয়েছে।





