কালিয়াকৈর হাইটেক পার্কে চীনা প্রতিষ্ঠানের ১০ কোটি ডলার বিনিয়োগ

Shahrier Islam Pallab
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০৫ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর  হাইটেক পার্কের  পানীয়ের ক্যান তৈরির কারখানা স্থাপনে ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান অ্যালু হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইউয়ান ডিংইয়ান জানান, কারখানাটিতে বছরে ১০০ কোটি পানীয়ের ক্যান উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য রয়েছে। উৎপাদিত ক্যানের প্রায় ৯০ শতাংশ বিদেশে রপ্তানি এবং বাকি ১০ শতাংশ দেশের বাজারে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসক হলেন মেয়র শাহাদাত

সংশ্লিষ্ট  সূত্র জানা গেছে, ২০২৪ সালে প্রকল্পের কাজ শুরু করে একই বছরে কালিয়াকৈর হাইটেক পার্কে নিবন্ধন নেয় প্রতিষ্ঠানটি। কারখানার জন্য প্রায় ১৩ একর জমি বরাদ্দ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কারখানার বেসমেন্ট নির্মাণের কাজ শেষ হয়েছে। আগামী আট মাসের মধ্যে অবকাঠামো নির্মাণ শেষ করে উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল চীন থেকে আমদানি করা হবে।

অ্যালু হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ইউয়ান ডিংইয়ান বলেন, বাংলাদেশের বাজার তুলনামূলক ছোট হওয়ায় মোট উৎপাদনের প্রায় ৯০ শতাংশ বিদেশে রপ্তানি করা হবে। আমরা চাই বাংলাদেশকে বেভারেজ ক্যান উৎপাদনের একটি হাব হিসেবে গড়ে তুলতে।

আরও পড়ুন: বন্দর উপজেলায় উদ্বোধনের আগেই ১৬ লাখ টাকার শৌচাগার ভাঙার অভিযোগ


বাংলাদেশ হাইটেক পার্কের উপ-পরিচালক   ফিরোজ আহমেদ বলেন,   এই বিনিয়োগের ফলে স্থানীয়ভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের রপ্তানি আয় বাড়বে।