বাবাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ফখরুল কন্যা
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাবাকে নিয়ে নিজের অনুভূতির কথা জানান তিনি।
পোস্টে ড. শামারুহ মির্জা লেখেন, ‘আজ আব্বু ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।’
আরও পড়ুন: গোপালগঞ্জ এলজিইডিতে নির্বাহী প্রকৌশলী নিয়োগে তিন এমপির একরকম ডিও নিয়ে প্রশ্ন
পরিবারের সঙ্গে ঠাকুরগাঁওয়ের মানুষের গভীর সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে হওয়া কথোপকথনের স্মৃতি শেয়ার করেন রাষ্ট্রপতি কন্যা।
ড. শামারুহ জানান, কদিন আগে এক রিপোর্টার আমাকে জিজ্ঞেস করলো, "হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার?"
আরও পড়ুন: সাংবাদিক মমিনুল ইসলামের কন্যা মেঘা-মমিনুলের জন্মদিন উদযাপন
আমি বললাম, "প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো"!
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পর তা দ্রুত নেটিজেনদের নজরে আসে। বাবা-মেয়ের সম্পর্কের এই আবেগঘন প্রকাশ অনেকের মন ছুঁয়েছে এবং পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া পড়ে।





