ফ্যাসিস্টের কোন পুলিশকেই দেশে থাকতে দেব না, আইজিপি এ ধরনের কোনো বক্তব্য দেননি: পুলিশ সদর দপ্তর

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ন, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ৩:১০ অপরাহ্ন, ১০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ, জনাব আলী হোসেন ফকিরকে উদ্ধৃত করে—“কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি—ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট”—এ মর্মে একটি ভুয়া বক্তব্য সম্বলিত ফটোকার্ড কৃত্রিমভাবে তৈরি করে প্রচার করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের গণসংযোগ শাখা এর প্রতিবাদ জানিয়েছে। পুলিশ হেডকোয়ার্টার এর গণসংযোগ শাখা প্রতিবাদলিপিতে বলেছে, আইজিপি মহোদয় কোথাও এ ধরনের কোনো বক্তব্য দেননি। এ ধরনের ভুয়া ফটোকার্ড বা বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।