আইসাকা ঢাকা চ্যাপ্টারের নতুন প্রেসিডেন্ট আজাদ, সেক্রেটারি ফারুক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:৫৯ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (ইজিএম) মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন ‘আইসাকা’ (আইএসএসিএ) ঢাকা চ্যাপ্টারের ২০২৬-২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন। নতুন এই মেয়াদে চ্যাপ্টারটিকে নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন নতুন পর্ষদের সদস্যরা।

নতুন এই কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবুল কালাম আজাদ এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়নাল আবেদীন।

আরও পড়ুন: বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে বাড়তি প্রণোদনা

২০২৬-২৮ মেয়াদে নির্বাচিত বোর্ড অব ডিরেক্টরস-এর পূর্ণাঙ্গ তালিকা—প্রেসিডেন্ট মুহাম্মদ আবুল কালাম আজাদ, ভাইস প্রেসিডেন্ট জয়নাল আবেদীন, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল হোসাইন, সেক্রেটারি জি. এম. ফারুক আহমেদ, ডিরেক্টর (কমিউনিকেশন) আহমেদ জাফর সাদেক ভূঁইয়া, ডিরেক্টর (মেম্বারশিপ) ফাহিমা খানম, ডিরেক্টর (সিআইএসএ) মো. ওয়াহিদ মুরাদ, ডিরেক্টর (সিআইএসএম) কাজী সাকলাইন, ডিরেক্টর (আইটি গভর্ন্যান্স/কোবিট) ড. নুরুল্লাহ শাহীন, ডিরেক্টর (মার্কেটিং) হাসান আল মনসুর, ডিরেক্টর (একাডেমিক রিলেশনস) মোহাম্মদ মোর্শেদ আলম, ডিরেক্টর (অ্যাট লার্জ) মাহবুব উল আলম।

আইসাকা ঢাকা চ্যাপ্টারের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচনকে একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে সফল করার জন্য চ্যাপ্টারের সকল সদস্য, ভোটার, প্রার্থী, নির্বাচন কমিশনার, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: আবারও বাড়ল স্বর্ণের দাম

নতুন এই পর্ষদ আইসাকা ঢাকা চ্যাপ্টারের লক্ষ্য ও মিশনকে আরও এগিয়ে নিতে এবং পেশাজীবী কমিউনিটির জন্য আরও বেশি কার্যকর ভ্যালু তৈরি করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।

একইসঙ্গে, একটি শক্তিশালী, আরও বেশি সংযুক্ত এবং ভবিষ্যৎ-প্রস্তুত (ভবিষ্যতের জন্য প্রস্তুত) আইসাকা ঢাকা চ্যাপ্টার গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।