ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এর ফলাফল পরিবেশন নির্বাচন কমিশন থেকে সরাসরি ...

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ফলাফল সরাসরি প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফল তাৎক্ষণিকভাবে কমিশনের কেন্দ্রীয় সার্ভারে আপলোড করা হচ্ছে। সেখান থেকে অনলাইনে ফলাফল দেখা যাচ্ছে। এতে করে ভোটার, প্রার্থী ও সাধারণ মানুষ সরাসরি কেন্দ্রভিত্তিক ফলাফলের আপডেট পাচ্ছেন।

আরও পড়ুন: নির্বাচন এবং গণভোট এর ফলাফল পরিবেশন : কে এগিয়ে, কে পিছিয়ে

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ফলাফল প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের ফলাফলও একই পদ্ধতিতে সরাসরি জানানো হচ্ছে।

দেশব্যাপী ভোটগ্রহণ শেষে ফলাফল সংগ্রহ ও প্রকাশ প্রক্রিয়া চলমান রয়েছে। সব কেন্দ্রের ফলাফল পাওয়া গেলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।.

আরও পড়ুন: জালভোট দিতে এসে আটক বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহন সম্পন্ন