পরকিয়া নিয়ে যে মন্তব্য করলেন অপু

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৬:৪৫ পূর্বাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৪
চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবিঃ সংগৃহীত
চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবিঃ সংগৃহীত

এখনকার সময়ে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। স্বামী আছে জেনেও অনেক মেয়ে দেখবেন অন্যের স্বামীর সঙ্গে পরকীয়ায় যুক্ত হয়। এসব ঘটনা ঘটছে অহরহ। এমনটাই বলে মন্তব্য করোছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমা ‘ট্র্যাপ’ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এমনটা বলেন। অপু বিশ্বাসের নতুন এই সিনেমায় উঠে আসবে পরকীয়ারই এক গল্প।

আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম

অপু বিশ্বাস বলেন, বর্তমান সময়ে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। স্বামী আছে জেনেও অনেক মেয়ে অন্যের স্বামীর সঙ্গে পরকীয়ায় যুক্ত হয়। এসব ঘটনা অহরহ ঘটছে। আমরা পত্রিকা, খবরে বিভিন্ন জায়গাতে দেখি নারী প্রলোভিত হয়েছে। সেটা ফেসবুকে, মেসেজে, যোগাযোগে সামাজিক মাধ্যমের বিপজ্জনক ব্যবহারও দেখছি।

ট্র্যাপ সিনেমা নিয়ে তিনি বলেন, একজন নারী ফাঁদে পড়লে বা পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে গেলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা এই ছবির মুখ্য বিষয়। যারা যুগল তাদের অবশ্যই এই সিনেমা দেখা উচিত। কেননা যুগল কিংবা প্রেমিক-প্রেমিকা নানা ধরনের ঝামেলাতেই পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ফাঁদ রয়েছে। এই ফাঁদ সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ থাকবে।

আরও পড়ুন: ৫৫ বছরের ইতিহাসে প্রথম, সুপারন্যাচারাল সিরিজ নিয়ে আসছেন সিফাত নুসরাত

আগামী ৯ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাবে দ্বীন ইসলাম পরিচালিত ‘ট্র্যাপ’ সিনেমা। সিনেমায় অপুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জয় চৌধুরী। এই সিনেমায় আরও রয়েছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।