হাম ও উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১১

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৪৩ পূর্বাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরে।

আরও পড়ুন: এক মাসে হাম ও উপসর্গে ১৯৮ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১৩ হাজার

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৮১১ শিশু। এছাড়া নতুন করে ৯২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: হামে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৫