প্রিয়তম স্ত্রীকে নিয়ে তাজমহলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ন, ২৫ মে ২০২৬ | আপডেট: ৭:৫৭ অপরাহ্ন, ২৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত ঐতিহাসিক তাজমহল পরিদর্শন করেছেন মার্কো রুবিও। সোমবার (২৫ মে) তিনি স্ত্রী জ্যানেট ডাউসডেবেস রুবিওকে সঙ্গে নিয়ে মুঘল আমলের এই বিশ্ববিখ্যাত স্থাপত্য নিদর্শন ঘুরে দেখেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম ভারত সফর। সফরের অংশ হিসেবে তাজমহল পরিদর্শনের সময় দম্পতি স্মৃতিচারণমূলক ছবি তোলেন এবং সৌধটির স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবগত হন।

আরও পড়ুন: মিনায় সমবেত লাখো মুসল্লি, শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা

চার দিনের রাষ্ট্রীয় সফরে গত শনিবার (২৩ মে) ভারতে পৌঁছান মার্কো রুবিও। এর আগে তিনি কলকাতা সফর করেন। সফরের পরবর্তী ধাপে তার জয়পুর ও ভারতের রাজধানী নয়াদিল্লি সফরের সূচি রয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্কনীতি এবং দক্ষিণ এশিয়ায় বিশেষ করে পাকিস্তান ও চীনের সঙ্গে ওয়াশিংটনের ক্রমবর্ধমান যোগাযোগের প্রেক্ষাপটে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন কৌশলগত আলোচনার পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত: ট্রাম্প

এমন প্রেক্ষাপটে এই সফরকে দুই দেশের বাণিজ্যিক, রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: দ্য হিন্দু