ইয়েমেন থেকে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৫৩ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বুধবার (১ এপ্রিল) সকালে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছেন। ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

এক বিবৃতিতে হুতিরা জানান, ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে মিলে তারা চলতি যুদ্ধে তাঁদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি

তেহরান সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, তারা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ‘ইসরায়েলি শত্রুদের স্পর্শকাতর লক্ষ্যবস্তু’ লক্ষ্য করে তৃতীয় এই সামরিক অভিযান পরিচালনা করেছে।

লেবানন, ইরান, ইরাক এবং দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ‘ভয়াবহ’ করে তোলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।

আরও পড়ুন: বিতর্কিত বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারীর ভিসা বাতিল

ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করার প্রায় তিন ঘণ্টা পর হুতিদের এ বিবৃতি এল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান