তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সব রাজনৈতিক দলের আবেদন
ছবিঃ সংগৃহীত
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য রিভিউ শুনানি দ্রুত করতে সব রাজনৈতিক দল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে। আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে এ আবেদন করে রাজনৈতিক দলগুলো।
আরও পড়ুন: ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল
২০০৮ সালে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন জিতে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। কিন্তু ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী





