ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১২ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদের শাসনামলে অন্যান্য খাতের পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছিল। 

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়। এতে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

আরও পড়ুন: আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নিচ্ছে। তবে এই পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের। একই সঙ্গে শিক্ষা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার এবং এ বিষয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মিলনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।