পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের চার সদস্য গ্রেফতার

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:১৭ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালী সদর থানা পুলিশ শনিবার (৪ অক্টোবর) অভিযান চালিয়ে কিশোর গ্যাং চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন তালহা মৃধা (২০), পিতা মো. মুরাদ মৃধা, সাং—সবুজবাগ মোড় (মৃধা বাড়ি), ওয়ার্ড নং-০৪, পটুয়াখালী সদর; মো. আল কাইয়ুম রিফাত (২১), পিতা মো. রিপন হাওলাদার, সাং—আলীপুর, মহিপুর; বর্তমানে পিটিআই স্কুলের পিছনে মজিবর প্যাদার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন; মো. নাজমুল হাসান (১৯), পিতা মো. জসিম খান, সাং—কয়ার চর, নলছিটি, ঝালকাঠি; বর্তমানে থানাপাড়া এলাকায় মন্টু চৌকিদারের বাসায় ভাড়াটিয়া; মো. সিয়াম সিকদার ওরফে আকাশ (১৯), পিতা মো. রিপন সিকদার, সাং—কাঠালতলী, মির্জাগঞ্জ; বর্তমানে শের-ই-বাংলা সড়কে সীমা চৌধুরীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

পুলিশ জানায়, এ চক্রের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে মানুষকে ফাঁদে ফেলে জোরপূর্বক অর্থ আদায় করত। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পটুয়াখালী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

আরও পড়ুন: দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬

তদন্তে জানা গেছে, চক্রটি শহরের বিভিন্ন স্থানে মারামারি, ভয়ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে এলাকায় আতঙ্ক তৈরি করেছিল। এই ঘটনায় পটুয়াখালী সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ। ওসি আরও জানান, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং শহরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে শুরু হয়েছে অষ্টমী স্নানোৎসব, পুণ্যার্থীদের ঢল