আন্দিউড়া ইউনিয়নবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরী

Sanchoy Biswas
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:১৫ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ সমাজসেবক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোত্তাকিম চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি ইউনিয়নবাসীর পাশাপাশি দেশ-বিদেশে বসবাসরত সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানান। বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এটি শুধু উৎসব নয়, বরং নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার এবং সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার অনুপ্রেরণা জোগায়।

আরও পড়ুন: উঁচুনিচু সড়কে প্রতিদিনই মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কারের দাবি

তিনি আরও বলেন, অতীতের সকল গ্লানি, দুঃখ ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোত্তাকিম চৌধুরী জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দিউড়া ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, স্বাবলম্বী ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই হবে তার প্রধান লক্ষ্য।

আরও পড়ুন: ফরিদপুরে হামের সংক্রমণ বাড়ছে, আক্রান্ত ২০০

সবশেষে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশা করেন এবং নতুন বছরের আলোয় সবার জীবন আলোকিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। শুভ নববর্ষ!