গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর

Sadek Ali
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ৪:০৩ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আলোচিত ভাইরাল ভিডিও কান্ডে জামায়াত ইসলামী থেকে বহিস্কৃত গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরের সর্বস্থরের ওলামায়ে কেরাম সহ সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মংগলবার (২৩জুলাই) সকাল ১১টায় শ্যামনগরের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে শ্যামনগর উপজেলা নির্বাচন কমিশন অফিস চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাশাপাশি সচেতন নাগরিক সমাজের আয়োজনে উপজেলার ঈশ্বরীপুর, কাশিমাড়ী ও নুরনগর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: ধামরাইয়ে পুলিশের অভিযানেচালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শ্যামনগর উপজেলা সদরের মানববন্ধনে মোঃ ফরিদুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাইয়ুম এবং নুরনগর ইউনিয়নের নুরনগর বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বিশিষ্ট ব্যাবসায়ী মিজানুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গোলাম আলমগীর সাবেক চেয়ারম্যান নুরনগর ইউনিয়ন পরিষদ। ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে  বিশিষ্ট ব্যাবসায়ী ও গ্রাম ডাঃ আব্দুল হালিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আছাদুল্লাহ বাহার আছু, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান। কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যাবসায়ী সোলাইমান করির, আজিজুল ঢালী প্রমুখ।

মানববন্ধনে মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, নৈতিক স্থলনের ঘটনায় আপনি (গাজী নজরুল) শুধু নিজের সম্মানের ক্ষতি করেননি সমগ্র আলেম সমাজকে অপমানিত করেছেন। তাই আপনার মত বেক্তিকে আর পবিত্র সংসদে দেখতে চাইনা। অপনি অনতিবিলম্বে পদত্যাগ করুন। অন্যথায় আমরা আরো বড়ো আন্দলোনের ডাক দেবো।

আরও পড়ুন: রামগঞ্জ-হাজীগঞ্জ সড়ক যেন মরণ ফাঁদ

এদিকে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ভিডিও ভাইরাল কান্ডের পর গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য পদ অলংকৃত করার যোগ্যতা হারিয়েছেন। আপনি পদত্যাগ করুন শ্যামনগরবাসি আপনাকে প্রত্যাখ্যান করেছে, কেউ আপনাকে আর শ্যামনগরের মাটিতে দেখতে চায় না। কোনো ধর্ষক সংসদ সদস্য হতে পারে না।

বক্তারা আরও বলেন যতক্ষণ গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল না হচ্চে আমাদের এ আন্দলোন চলবে।