বগুড়ায় আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Sadek Ali
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ৩:৫৪ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় মহাসড়কে দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষ ঘটে। একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় ঘটনা স্থলেই ২ জন নিহত ৩ জন আহত হয়েছে৷  রবিবার (৯ আগস্ট) (শজিমেক) হাসপাতালের পাশে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের উপরে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। অপরদিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত এবং ১ জন আহত হয়। অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা দায়ের। 

তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। উক্ত দুর্ঘটনায় উদ্ধার কাজ পরিচালনা করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা৷ এদিকে উদ্ধার কাজ চলমান থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

এবিষয়ে কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন এবং বলেন যে, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। সেখানে সকাল ৮টার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাক ওই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়৷ এতে দুইজন নিহত হন৷ তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

তিনি আরও বলেন যে, উক্ত দুর্ঘটনার উদ্ধার কাজ চলমান আছে৷ তবে উদ্ধার কাজ শেষে বিস্তারিত ভাবে জানানো যাবে বলে জানান তিনি।

আরও পড়ুন: হবিগঞ্জের মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২