টাঙ্গাইলে স্ত্রীকে হত্যা অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড

Sadek Ali
শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:০৫ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।

জানা যায়, ১৫ বছর আগে জেলার বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমানের (৩৭) সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বপ্নাকে শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত করে পালিয়ে যায় শাহিনুর।

আরও পড়ুন: নান্দাইলে নিখোঁজ পুত্রের সন্ধান চেয়ে পিতার সংবাদ সম্মেলন

পরে স্বপ্নাকে স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা মুন্নান মিয়া বাদী হযে বাসাইল থানায় মামলা করেন।

পরবর্তীতে মামলার ১৩ জন সাক্ষ্য শেষে আদালতের বিচারক স্বামী শাহিনুর রহমানকে মৃত্যুদ- দেন। এছাড়া জরিমানা করা হয় ১ লাখ টাকা।

আরও পড়ুন: বগুড়ায় আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ৪

টাঙ্গাইলের কোর্ট ইনস্পেক্টর আজহারুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে বলেন রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।