প্রশাসনের হস্তক্ষেপ কামনা
নান্দাইলে নিখোঁজ পুত্রের সন্ধান চেয়ে পিতার সংবাদ সম্মেলন
ময়মনসিংহের নান্দাইলে রবিবার(৯ আগষ্ট) দুপুরে ভুক্তভোগী পরিবারের আয়োজনে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে নিখোঁজ সন্তানকে উদ্ধারের দাবীতে দিনমজুর পিতা হারুন মিয়া সংবাদ সম্মেলন করে তার নিখোঁজ পুত্রকে উদ্ধারের দাবী জানিয়েছেন।সংবাদ সম্মেলনে
নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই কোনাঘাটা গ্ৰামের হারুন মিয়া জানান,আমার ছেলে ইয়াসিন কে একই এলাকার সেলিম, ফয়সাল ও জিহাদ পাঁচ মাস পূর্বে বাড়ী থেকে ডেকে নিয়ে যাওয়ার পর অদ্যাবধি বাড়িতে ফিরে আসেনি।ফলে তার নিখোঁজ পুত্র
আরও পড়ুন: বগুড়ায় আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ইয়াসিনের সন্ধান না পাওয়ায় তারা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তারা দ্রুত ইয়াসিনকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে ময়মনসিংহের বিজ্ঞ শিশু আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৫৫/২০২৬।যা জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)তদান্তাধীন রয়েছে।





