জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাবি শাখা কমিটি ঘোষণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ন, ০১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩২ পূর্বাহ্ন, ০১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টায় ঘোষিত কমিটিতে কেন্দ্রীয় সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

আরও পড়ুন: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, পরীক্ষা নয়

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম পরিবর্তনের এক সপ্তাহের মধ্যেই নতুন চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হলো।

আরও পড়ুন: ঢাবিতে বাংলা কিউআর বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) এবং সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) হয়েছেন মহির আলম (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

সাত কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তিন সদস্যের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. সাইফুল্লাহ।

তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে।