ঢাবি সলিমুল্লাহ মুসলিম হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুস সালাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. আবদুস সালাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গত ২৪ মে ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত প্রথম স্ট্যাটিউটসের ১৮(১) ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করেন।
নিয়োগের মাধ্যমে অধ্যাপক ড. মো. আবদুস সালাম ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হল-এর প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, তাঁর নেতৃত্বে হলের শিক্ষা, গবেষণা, আবাসন ও সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
আরও পড়ুন: চবি ছাত্রদলের সহ-সভাপতি কে. ইসলাম ফাহিমের উদ্যোগে দোয়া মোনাজাত ও তাবারক বিতরণ
উল্লেখ্য, সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী আবাসিক হল হিসেবে পরিচিত। হলটির প্রশাসনিক ও একাডেমিক পরিবেশ উন্নয়নে প্রাধ্যক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাবির বড় অগ্রগতি, এশিয়ায় ৩০১-৩৫০-এর মধ্যে অবস্থান





