স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত
চলতি বছরদেশের সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কা ‘ অর্জন করেছেন ইত্যাদিখ্যাত হানিফ সংকেত। দেশের শিল্প ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার (৫ মার্চ) স্বাধীনতা পুরস্কার প্রদানের জন্য তার নাম ঘোষণা করে সরকার। পুরস্কারের ঘোষণা প্রকাশের পর হানিফ সংকেত তার অনুভূতিও ব্যক্ত করেন।
তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছেন। এ অর্জন আমার একার নয় যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এ অর্জন তাদের সবার। আজকের এ আনন্দের দিনে আমি তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পুরস্কার আমি আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।
আরও পড়ুন: থালাপতি বিজয়ের ২৭ বছরের সংসারে ভাঙন
তিনি উল্লেখ করেন, আমি বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতিই একটি সমাজকে আলোকিত করতে পারে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। আমৃত্যু আমি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই। নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে হানিফ সংকেত বলেন, অতীতেও আমি যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যাবো। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।





