যুক্তরাজ্যের বড় মসজিদ বায়তুল ফুতুহ খুলে দেওয়া হয়েছে

Shakil
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৩ | আপডেট: ১১:০৯ পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৩
(no caption)
(no caption)

যুক্তরাজ্যের বড় মসজিদ বায়তুল ফুতুহ ২০১৫ সালে অগ্নিকাণ্ডের পর বন্ধ হয়ে যায়। দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর মসজিদটি মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। 

শনিবার জাতীয় শান্তি সিম্পোজিয়ামে একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি

অগ্নিকাণ্ডের পর মসজিদে ব্যাপক ক্ষতি হয়। এর পর এটি পুনরায় নির্মাণ করা হয়। এতে খবর হয় ১৯৬ কোটি ৬৮ লাখ ২৪ হাজার টাকা। পাঁচতলা বিশিষ্ট মসজিদটিতে রয়েছে দুটি হল রুম। এছাড়া অতিথিদের অভ্যর্থনা জানাতে নির্মাণ করা হয়েছে অতিথি শালা। 

মসজিদটি নির্মাণে যে পাথর ব্যবহার করা হয়েছে তা পর্তুগাল থেকে আনা হয়েছে। এর প্রতিটি কলাম ২০ মিটার লম্বা। এছাড়া মসজিদটিতে বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। যার মধ্যে শিশু কার্যক্রম পরিচালিত 

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

একসঙ্গে ১৩ হাজার মুসল্লি ধারণক্ষমতা সম্পন্ন মসজিদটি ২০০৩ সালে লন্ডনের দক্ষিণাঞ্চলের জেলা মর্ডানে নির্মাণ করা হয়। এটি নির্মাণ করেন আহমাদিয়া কমিউনিটি।

এর পর ২০১৫ সালে মসজিদটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৩০ ঘণ্টা ধরে এতে আগুন জ্বলতে থাকে। ফলে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।  সূত্র: দ্য সিয়াসত ডেইলি