দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটি পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সদরদপ্তরের ঊধ্বর্তন এক কর্মকর্তা রোববার (১৪ জুন) দুপুরে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চালু রাখতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী
নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা বলেন, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন তারা একটি চিঠি দিয়ে আমাদের এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল





