শহীদ ডা. কবিরুল ইসলামের কন্যার এসএসসি সাফল্যে পরিবারের পাশে অধ্যাপক ডা. রফিকূল ইসলাম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্টের গণআন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিহত বাংলাদেশ মেডিকেলের সাবেক শিক্ষার্থী ও ইস্পাহানি ইসলামিয়া আই হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার শহীদ ডা. কবিরুল ইসলামের কন্যা সাফওয়ানা ইসলাম পৌষী সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

তার এ সাফল্যে শুভেচ্ছা জানাতে এবং শহীদ ডা. কবিরুল ইসলামের পরিবারের সার্বিক খোঁজখবর নিতে সম্প্রতি তাদের বাসায় যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

আরও পড়ুন: যে কারণে হারুনকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

এ সময় তিনি শহীদ ডা. কবিরুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। পরে পরিবারের হাতে ফুল ও শুভেচ্ছাসামগ্রী তুলে দেন এবং সাফওয়ানা ইসলাম পৌষীকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় অভিনন্দন জানান। একই সঙ্গে তার ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সাক্ষাৎকালে শহীদ ডা. কবিরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলামের মাধ্যমে সরকারের কাছে জুলাই জাদুঘরে শহীদের স্মৃতি সংরক্ষণের অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন: ফুটপাতে চাঁদা তোলা নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, নিউমার্কেট রণক্ষেত্র

পরিবারের সদস্যরা বলেন, জুলাই গণআন্দোলনে চিকিৎসক ডা. কবিরুল ইসলামের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে তার স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন। এ জন্য জুলাই জাদুঘরে তার স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. সীমান্ত, ডা. বাদশা, ডা. রনি, ডা. নাজেম, ডা. মমি, ডা. মুসা, ডা. তৌফিক, ডা. সিফাত, ডা. মিল্টনসহ বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক ও ছাত্রনেতৃবৃন্দ।