বগুড়ায় তারেক রহমানসহ বিএনপি'র ৭টি আসন বিজয়

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:২০ পূর্বাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংসদীয় আসনের সব কয়টিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থীরা বিশাল ভোটের ব্যবধানে ৭টি আসনের প্রার্থীরা বিজয়ী হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে একটানা ভোট গ্রহন শুরু হয়। বিরতিহীন ভাবে টানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহন শেষ হয়। ভোট গননা শেষ করে কেন্দ্রেই ব্যালট গননা শুরু করে। বিকাল থেকেই এক এক করে সকল কেন্দ্রের ফলাফল আসতে শুরু করে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে।

আরও পড়ুন: তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

বগুড়া আবারও বিএনপি'র ঘাটি হিসাবে পরিচিত হওয়ায় সকল আসন গুলোতে কাঙ্খিত জয় পেয়েছে বিএনপি'র প্রার্থীরা। এর মধ্যে উল্লেখ যোগ্য হলো হ্যাভিওয়েট প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া-৬ আসনে তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন জামায়াতের প্রার্থী বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপি'র প্রার্থী কাজী রফিকুল ইসলাম (ধানের শীষ) ১ লক্ষ ৭১ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতের অধ্যক্ষ শাহাবুদ্দিন পেয়েছে ৫৭ হাজার ৯৫৯ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এবিএম মোস্তফা কামাল পাশা (হাতপাখা) পেয়েছে ১০২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের আসাদুল হক (ডাব) পেয়েছে ৫৯৭ ভোট এবং গণফোরামের জুলফিকার আলী (উদীয়মান সূর্য) পেয়েছে ২৯৮ ভোট।

আরও পড়ুন: ঢাকা ১১ আসনে গেজেট স্থগিত করে ভোট পুনঃগণনার দাবি ড. এম এ কাইয়ুমের

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি'র প্রার্থী মীর শাহে আলম ১ লক্ষ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতের আবুল আজাদ মোহাম্মাদ শাহাদুজ্জামান পেয়েছে ৯৩ হাজার ৫৪৮ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে নাগরিক ঐক্য’র  মাহমুদুর রহমান মান্না (কেটলি) পেয়েছে ৩ হাজার ৪২৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের জালাল উদ্দিন (হাতপাখা) পেয়েছে ৯১৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু (সিড়ি) পেয়েছে ১৮৩ ভোট, গণঅধিকার পরিষদের সেলিম সরকার (ট্রাক) পেয়েছে ২৭৪ ভোট এবং জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ পেয়েছে ৪৩৪ ভোট।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে বিএনপির প্রার্থী আব্দুল মহিত তালুকদার ১ লক্ষ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতের নূর মোহাম্মাদ পেয়েছেন ১ লক্ষ ১১ হাজার ২৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহজাহান আলী তালুকদার (হাতপাখা) পেয়েছে ১৭৮৯ ভোট এবং জাতীয় পার্টির শাহিনুল ইসলাম (লাঙ্গল) পেয়েছে ১৪৯৫ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি'র প্রার্থী মোশারফ হোসেন ১ লক্ষ ৫৪ হাজার ৬৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতের মোস্তফা ফয়সাল পেয়েছে ১ লক্ষ ৮ হাজার ১৯১ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহা. ইদ্রিস আলী (হাতপাখা) পেয়েছে ২ হাজার ৯৩৮ ভোট এবং জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল (লাঙ্গল) পেয়েছে ১১শ ভোট।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মাদ সিরাজ ২ লক্ষ ৪৭ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতের দবিবুর রহমান পেয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৯১ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মীর মাহমুদুর রহমান (হাতপাখা) পেয়েছে ৫ হাজার ৫৪২ ভোট। এলডিপি‘র খান কুদরত ই সাকলায়েন (ছাতা) পেয়েছে ১১৮৩ ভোট এবং সিপিবি‘র শিপন কুমার রবিদাস (কাস্তে) পেয়েছে ১৭৭৪ ভোট।

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি'র হেভি ওয়েট প্রার্থী তারেক রহমান ২ লক্ষ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতের আবিদুর রহমান সোহেল পেয়েছে ৯৭ হাজার ৬২৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মামুনুর রশিদ (হাতপাখা) পেয়েছে ২ হাজার ৫০৮ ভোট, জেএসডি‘র আবদুল্লাহ আল ওয়াকি (তারা) পেয়েছে ২৭৬ ভোট এবং বাসদের দিলরুবা পেয়েছে ৭৯৫ ভোট।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি'র প্রার্থী মোরশেদ মিল্টন ২ লক্ষ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতের গোলাম রব্বানী পেয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ১৮৪ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম (হাতপাখা) পেয়েছে ২০৩৭ ভোট এবং বাংলাদেশ মুসলিম লীগের আনসার আলী (হারিকেন) ভোট পেয়েছে ৫২৮ ভোট।