বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা পেলেন মানিকগঞ্জ জেলায় পদায়ন

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ২:২৪ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা জামাল উদ্দিনকে নীতিমালা অমান্য করে মানিকগঞ্জে পদায়ন করার অভিযোগ ওঠেছে। মোটা অংকের টাকার বিনিময়ে তাকে পদায়ন করা হয়েছে বলে জানা গেছে। এর আগে তিনি গাজীপুর জেলা নির্বাহী প্রকৌশলীর দফতরে সিনিয়র সহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। সেখান থেকে নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুদক তদন্ত করছে বলেও জানা গেছে।

তিনি সিনিয়র সহকারী প্রকৌশলী থাকলেও আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে নির্বাহী প্রকৌশলীকে কোনঠাসা করে টেন্ডার বাণিজ্য, মেরামত প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন তিনি। তার কথা ছাড়া বিল ভাউচার অনুমোদন হতো না। সে অবৈধ টাকার জোরে এখন তিনি বর্তমান সরকারের চোখ ফাকি দিয়ে নির্বাহী প্রকৌশলী মানিকগঞ্জের মতো গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়েছেন। ফ্যাসিবাদ সরকারের আমলে তিনি এলজিইডিইডিতে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সক্রিয় সদস্য এবং নেতা পরিচয় দিতেন।

আরও পড়ুন: এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার যেকোনো সময়

পদোন্নতি সহ নানা সুযোগ সুবিধা বাগিয়ে নিতে তিনি তার আওয়ামী পরিচয় ব্যবহার করতেন। সেই জামাল উদ্দিনকে এবার তার পছন্দমত মানিকগঞ্জে পদায়ন করা হয়েছে।  বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) এর ৮৪ নং সদস্য, মোঃ জামাল উদ্দিনকে মানিকগঞ্জের মত গুরুত্বপূর্ণ জেলায় পদায়ন করায় বিগত সময়ে যারা বঞ্চিত ছিলেন তাদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।


আরও পড়ুন: সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার